বগুড়ার গাবতলী উপজেলায় প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে একটি কাঁচা সড়কে অস্থায়ীভাবে ইট বিছিয়ে তা সফর শেষ হওয়ার পর আবার তুলে নেওয়ার ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে পাকা সড়কের অপেক্ষায় থাকা এলাকাবাসীর আশা ভঙ্গ হয়েছে।
জানা গেছে, নশিপুর ইউনিয়ন পরিষদ থেকে চৌকির খাল হয়ে প্রধানমন্ত্রীর পৈতৃক বাড়ি পর্যন্ত প্রায় ৫০০ মিটার কাঁচা সড়ক পাকাকরণের জন্য স্থানীয় স...