বেসরকারি স্কুল-কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের বদলি সফটওয়্যার সচল করতে ৭ হাজার ১৬৮ জিবি বা ৭ টেরাবাইট স্টোরেজ দরকার। তবে সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান টেলিটক বাংলাদেশ লিমিটেড ২০০ জিবি স্টোরেজ দিয়েছিল। যার ফলে সফটওয়্যারের কার্যক্রম বন্ধ হয়ে যায় বলে জানা গেছে।
মঙ্গলবার (১৬ জুন) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) একটি সূত্র জানিয়েছে, বদলি সফটওয়্যার সচল হওয়ার ব্যাপারে টেলিটক গতকাল আশ্বাস দিলে...