নিখোঁজের পরদিন ভুট্টা ক্ষেত থেকে নন্দিনী নামে ৭ বছরের এক কন্যা শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৬ জুন) সকালে লালমনিরহাটের আদিতমারী উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের ফলিমারী গ্রামে নিজ বাড়ির পাশের একটি ভুট্টা ক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এর আগে সোমবার দুপুরের দিকে শিশুটি নিখোঁজ হয়। নিহত নন্দিনী ওই গ্রামের নলিনী কান্তের মেয়ে।
এদিকে এ ঘটনায় জড়িত সন্দেহে স্থানীয় উত্তেজিত জনতা প্রতিব...