শহীদ আসিফ ইকবালের পরিবারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন ছাত্রশিবির নেতৃবৃন্দ[/caption]
নেতৃবৃন্দ আরও বলেন, জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছেন, তাদের স্মৃতি জাতির হৃদয়ে চির অম্লান হয়ে থাকবে। শহীদ পরিবারের পাশে দাঁড়ানো এবং তাদের খোঁজখবর নেওয়া আমাদের নৈতিক দায়িত্ব। ঈদের আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করার অংশ হিসেবেই এই আয়োজন করা হয়েছে।
ঈদের দিনে ঢাকার বিভিন্ন প্রাইভেট ইউনিভার্সিটি ক্যাম্পাসে ছাত্রশিবির, প্রাইভেট ইউনিভার্সিটি পূর্ব শাখার গোশত উপহার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৯ মে ২০২৬, ০৯:২৬ এএম
১
প্রেস বিজ্ঞপ্তি:
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঢাকার বিভিন্ন প্রাইভেট ইউনিভার্সিটি ক্যাম্পাস সমূহের নিরাপত্তারক্ষীদের মাঝে কুরবানির গোশত উপহার দিয়েছে ছাত্রশিবির, প্রাইভেট ইউনিভার্সিটি পূর্ব শাখা।
সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, নর্থসাউথ, আইইউবি, আইইউবিএটি, ডিআইইউ, ব্রাক ইউনিভার্সিটি, আহসানুল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ওয়ার্ল্ড ইউনিভার্সিটি, উত্তরা ইউনিভার্সিটি, বিইউএফটি, এআইইউবি, সাইউথইস্ট ইউনিভার্সিটি, ইউআইউ, ইস্টওয়েস্ট ইউনিভার্সিটি সহ ২০টি ক্যাম্পাসে ঈদের দিনের আনন্দ ভাগাভাগি করতে নিরাপত্তার কাজে নিয়োজিত কর্মচারীদের মাঝে কুরবানির গোশত উপহার দেওয়া হয়।
প্রতি বছরই এমন আয়োজন করে থাকে বলে জানিয়ে সংগঠনটি আরও জানায়, জুলাই বিপ্লবে প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মধ্যে ঢাকায় অবস্থানরত পরিবারের মাঝে ঈদ শুভেচ্ছা, সাধারণ শিক্ষার্থীদের নিয়ে সফরা ই ঈদ কর্মসূচি সহ বিভিন্ন আয়োজন ছিল ঈদের দিন।
কর্মসূচীর অংশ হিসেবে পবিত্র ঈদুল আযহার আনন্দ ভাগাভাগি করতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির প্রাইভেট ইউনিভার্সিটি পূর্ব শাখার উদ্যোগে জুলাই বিপ্লবের শহীদ ও ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের মেধাবী শিক্ষার্থী আসিফ ইকবালের পরিবারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে সংগঠনটির প্রতিনিধিদল।
সাক্ষাৎকালে ছাত্রশিবির নেতৃবৃন্দ শহীদ আসিফ ইকবালের পরিবারের খোঁজখবর নেন এবং তাদের প্রতি সমবেদনা ও সহমর্মিতা প্রকাশ করেন। এসময় তারা বলেন, দেশের জন্য আত্মত্যাগকারী শহীদদের অবদান কখনো ভোলার নয়। তাঁদের আত্মত্যাগ জাতির জন্য প্রেরণার উৎস হয়ে থাকবে।
[caption id="attachment_2059" align="alignnone" width="150"]
শহীদ আসিফ ইকবালের পরিবারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন ছাত্রশিবির নেতৃবৃন্দ[/caption]
নেতৃবৃন্দ আরও বলেন, জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছেন, তাদের স্মৃতি জাতির হৃদয়ে চির অম্লান হয়ে থাকবে। শহীদ পরিবারের পাশে দাঁড়ানো এবং তাদের খোঁজখবর নেওয়া আমাদের নৈতিক দায়িত্ব। ঈদের আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করার অংশ হিসেবেই এই আয়োজন করা হয়েছে।
শহীদ আসিফ ইকবালের পরিবারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন ছাত্রশিবির নেতৃবৃন্দ[/caption]
নেতৃবৃন্দ আরও বলেন, জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছেন, তাদের স্মৃতি জাতির হৃদয়ে চির অম্লান হয়ে থাকবে। শহীদ পরিবারের পাশে দাঁড়ানো এবং তাদের খোঁজখবর নেওয়া আমাদের নৈতিক দায়িত্ব। ঈদের আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করার অংশ হিসেবেই এই আয়োজন করা হয়েছে।
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!