যুক্তরাষ্ট্র   বুধবার ১৭ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩

জুনিয়র সেলস অফিসার নিয়োগ দেবে অ্যাপেক্স, আবেদন এইচএসসি পাসেই

Mirror Desk

প্রকাশিত: ১৬ জুন ২০২৬, ০৬:০৯ পিএম

জুনিয়র সেলস অফিসার নিয়োগ দেবে অ্যাপেক্স, আবেদন এইচএসসি পাসেই

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে অ্যাপেক্স ফুটওয়্যার লিমিটেড। প্রতিষ্ঠানটি ‌‘জুনিয়র সেলস অফিসার’ পদে ৩ কর্মী নিয়োগে ১৫ জুন প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ১৫ জুন থেকেই শুরু হয়েছে—চলবে ২৫ জুন পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা আগামী ২৫ জুনের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন। 

প্রতিষ্ঠানের নাম: অ্যাপেক্স ফুটওয়্যার লিমিটেড;

পদের নাম: জুনিয়র সেলস অফিসার;

পদসংখ্যা: ৩টি; 

চাকরির ধরন: পূর্ণকালীন;

বেতন: ১২,০০০ টাকা;

অন্যান্য সুযোগ-সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবেন;

প্রার্থীর ধরন: শুধু পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন; 

প্রার্থীর বয়স: ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে; 

কর্মস্থল: কুমিল্লা, ময়মনসিংহ, টাঙ্গাইল;

কর্মক্ষেত্র: অফিসে; 

আবেদনের যোগ্যতা—

*এইচএসসি পাস হতে হবে;

*সেলস মার্কেটিংয়ে দক্ষতা থাকতে হবে;

*ন্যূনতম ২ বছর চাকরির অভিজ্ঞতা থাকা প্রার্থীরা অগ্রাধিকার পাবেন (ফ্রেশাররাও আবেদন করতে পারবেন);

 

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন; 

আবেদনের শেষ তারিখ: আগামী ২৫ জুন ২০২৬; 

কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

সূত্র: বিডিজবস ডটকম

 

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!