সাউথইস্ট ইউনিভার্সিটিতে রোবোটিক্স প্রতিযোগিতা ‘ট্র্যাকস্টর্ম ২০২৬’ অনুষ্ঠিত

সাউথইস্ট ইউনিভার্সিটিতে রোবোটিক্স প্রতিযোগিতা ‘ট্র্যাকস্টর্ম ২০২৬’ অনুষ্ঠিত

মিরর ডেস্ক

জুন ২০২৬

প্রযুক্তি উদ্ভাবন ও দক্ষতা বিকাশে শিক্ষার্থীদের উৎসাহিত করতে সাউথইস্ট ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হয়েছে আন্তঃবিভাগীয় রোবোটিক্স প্রতিযোগিতা ‘ট্র্যাকস্টর্ম ২০২৬’। দিনব্যাপী এই প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের মোট ১৪টি দল অংশগ্রহণ করে।

প্রতিযোগিতার মূল আকর্ষণ ছিল ‘লাইন ফলোয়ার রোবট (LFR)’। অংশগ্রহণকারী দলগুলো নিজেদের তৈরি রোবট নিয়ে নির্ধারিত ট্র্যাকপথে প্রতিযোগিতা করে এবং প্রতিযোগিতার মাধ্যমে দক্ষতা, সৃজনশীলতা ও সমস্যা সমাধানের সক্ষমতার পরিচয় দেয়।

প্রতিযোগিতার সঙ্গে শিক্ষার্থীদের জন্য আয়োজন করা হয় বিভিন্ন সেমিনার, টেক সেশন, ওয়ার্কশপ এবং আধুনিক প্রযুক্তি বিষয়ক বিশেষ আলোচনা। এসব কার্যক্রম শিক্ষার্থীদের হাতে-কলমে অভিজ্ঞতা অর্জন এবং প্রযুক্তিগত জ্ঞান সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

আয়োজকরা জানান, শিক্ষার্থীদের ব্যবহারিক প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধি এবং রোবোটিক্স গবেষণায় আগ্রহী করে তোলাই ছিল এই আয়োজনের প্রধান উদ্দেশ্য। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের পুরস্কৃত করা হয় এবং অংশগ্রহণকারী সকল দলকে সনদ প্রদান করা হয়।

কপিরাইট © 2026 দ্য ক্যাম্পাস মিরর